খবর লাইভ : শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে কাঁথি তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর। আজকে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) দুই সাংসদ ভোট দিতে সরাসরি দিল্লি গিয়েছেন। গতকালই শিশির অধিকারী জানিয়েছিলেন, কাকে ভোট দেবেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। আর সোমবার তিনি ভোট দেওয়ার পর জানালেন, দলের নির্দেশ মতোই তিনি ভোট দিয়েছেন।
আরও পড়ুনঃ ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং
অন্যদিকে বাংলার রাজ্যপাল কে হবেন তাই নিয়ে জল্পনার মাঝেই উঠে আসছে শিশির অধিকারীর নাম। এ প্রসঙ্গে শিশির অধিকারী জানিয়েছেন, তাঁকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি তা পালন করবেন। সব মিলিয়ে অধিকারী পরিবারের দুই তৃণমূল সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর তালিকায় নাম তুললেন নাকি দলের নির্দেশ অনুসারে ভোট দিলেন, তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক জল্পনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…