খবর লাইভ : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার এখনও অবধি পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। সেইসঙ্গে শেষ হল প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। যদিও এই মামলা নিয়ে শুনানির জন্য অতিরিক্ত সময় চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের দাবি মানতে চায়নি আদালত। এই মামলায় রায়দান স্থগিত রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার শুনানি শেষ। এই মামলা নিয়ে আরও সময় চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কারও কোনও বক্তব্য থাকলে চলতি সপ্তাহের শুক্রবারে বিকেল সাড়ে ৪টের মধ্যে তা লিখিত আকারে দিতে হবে। অতিরিক্ত আর কোনও সময় দেওয়া হবে না। তবে আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশ এবং শুনানির উপর কোনও স্থগিতাদেশ থাকবে না বলেও জানিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জুলাই, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…