খবর লাইভ : প্রতি বছরই ২১ জুলাই শাসকদল তৃণমূল জনসভা করে শহিদ দিবস পালন করে। নন্দীগ্রামের শহিদদের স্মরণে বরাবর এই দিন পালন করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, এ বছর ওই দিনই উলুবেড়িয়ায় সভা ডেকেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য সেই সভার অনুমতি দেয় নি। বিজেপি এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে ।
আরও পড়ুনঃ আমি কর্মঠ, রাজ্যপালের দায়িত্ব দেওয়া হলে পালন করব : শিশির অধিকারী
মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে শুনানিতে আদালতের প্রশ্ন,২১ জুলাইয়েই কেন সভা করতে হবে? উলুবেড়িয়ার সভার তারিখ প্রসঙ্গে হাই কোর্ট জানতে চেয়েছে, ওই দিনের কোনও বিশেষ গুরুত্ব আছে কি? বরং আদালতের যুক্তি, এটা তো রবীন্দ্রজয়ন্তী নয় যে, ওই দিনই করতে হবে! ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে?
হাইকোর্টের এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, কেন ওই দিনই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, তা তাঁকে জেনে বলতে হবে। আদালত তাঁকে দুপুর ৩টে ২০ মিনিটে কারণ জানানোর নির্দেশ দিয়েছে। ফের ওই সময়ে মামলাটির শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…