শ্মশান দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গ্রেফতার

খবর লাইভ : কাঁথি পুরসভার দুর্নীতির মামলায় অবশেষে অধিকারী পরিবারের ঘনিষ্ঠকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷ সোমবার রাতভর অভিযান চালিয়ে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতের বাড়ি কাঁথি শহরের আঠিলাগড়ি গ্রামে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ৷

পুলিশ সূত্রের খবর: কাঁথি শহরে রাঙ্গামাটি শ্মশান সংলগ্ন স্টল নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে তৎকালীন পুরপ্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন কাঁথির বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না ৷ তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতার করে।

এরপরই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু৷ আদালতের তরফে জানানো হয়, ১৩ জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ চালাতে পারে পুলিশ। এরপরই আচমকা তদন্তের স্বার্থে সোমবার রাতে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করে পুলিশ৷ তিনি কাঁথি পুরসভার সরকারি চালক ছিলেন। অভিযোগ, সৌমেন্দু অধিকারীর আমলে পুরসভার গাড়ি না চালিয়ে ব্যক্তিগতভাবে সৌমেন্দু অধিকারীর গাড়িচালক ছিলেন তিনি। গত কয়েকমাস আগে কাছে পুরসভা থেকে অবসর গ্রহণ করেন গোপাল সিং৷ কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, ” তদন্তের কারণে প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর গাড়িচালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago