রাজ্যের ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা সংসদের

খবর লাইভ : এবার রাজ্যে প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দিতে বলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। তারা জানিয়েছেন, এইসব নথি সিবিআই চেয়েছে তদন্তের স্বার্থে। হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি তারা ৪৩ হাজার শিক্ষককে জমা দিতে বলেছে। আগামী বুধবারের মধ্যে এই নথি প্রাথমিক শিক্ষ সংসদের দফতরে পাঠাতে বলা হয়েছে।নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বুধবারের মধ্যে ইমেল করে পাঠিয়ে দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি আরসি বাগচি।
এদিকে মঙ্গলবারই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago