খবর লাইভ : প্রকাশিত হল JEE Main-র ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) আজ, সোমবার জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ওয়ানের ফল প্রকাশ করে। এর আগে JEE Main-র ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। রেজাল্ট দেখা যাবে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট- jeemain.nta.nic.in – এ।
একনজরে দেখে নিন, ফল দেখতে হলে কী কী করতে হবে-
1.লগ ইন করুন ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে
2.হোমপেজে(Homepage)-এ গিয়ে ‘JEE Main 2022 result’লিঙ্ক ক্লিক করুন।
3.সেখানে গিয়ে লগ ইনের ডিটেইলস এন্ট্রি করতে হবে।
4.তারপরই দেখতে পাবেন JEE Main result session 1 এর ফল।
5.Download করুন JEE Mains এর স্কোর কার্ড (June Session)
প্রসঙ্গত, গত ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত জেইই মেনের পরীক্ষা হয়েছিল। তারপর প্রাথমিকভাবে ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়েছিল। তারইমধ্যে JEE Main session 2-র রেজিস্ট্রেশন লিঙ্ক আবার চালু করা হয়। শনিবার পর্যন্ত খোলা ছিল সেই লিঙ্ক। এই পরীক্ষা আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…