দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল অমরনাথ যাত্রা

খবর লাইভ : প্রাকৃতিক বিপর্যয়ে বড়সড় দুর্যোগে পড়েছেন বহু পুণ্যার্থী। মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ এখনও ৪০। কিন্তু তাতেও পিছু হটতে নারাজ পুণ্যার্থীরা। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা। সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে শুরু হয়েছে তীর্থযাত্রা। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও তীর্থযাত্রীদের একটি দল রওনা দিয়েছে বলে খবর।
মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিপর্যস্ত অমরনাথ। ভেসে গেছে বেশকিছু এলাকা।শুক্রবার থেকেই শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় শুরু হয় অমরনাথ যাত্রা।
অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়ে বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যয় ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। পরে অবশ্য জম্মু ও কাশ্মীর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, সম্ভবত খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলেই এমন বিপর্যয় ঘটেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago