অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৬

খবর লাইভ : অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৬ ৷ আহতের সংখ্যা কমপক্ষে ৮০ জন৷ আহতদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর।এই ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ ৷ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জারি উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপ থেকে বার করে আনা হচ্ছে আহতদের ৷

আরও পড়ুনঃ উল্টোরথে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে

এই প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে বায়ুসেনা৷ এদিন প্রথম দফায় দুই আহতকে উদ্ধারও করা হয়েছে৷
আহতদের উদ্ধার করে আনা হয়েছে পঞ্চতরণীর বেসক্যাম্পে ৷ চলছে তাঁদের চিকিৎসাপর্ব ৷
মেঘ ভাঙা বৃষ্টিতে শুক্রবার বিকেলে অমরনাথ গুহার উপর থেকে জল নামতে শুরু করে ৷ তার পরই হুড়মুড়িয়ে বাঁধভাঙা জল ঢুকতে শুরু করে ৷এ বছর ৩০ জুন শুরু হয়েছিল অমরনাথ যাত্রা ৷ এই পরিস্থিতিতে আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago