খবর লাইভ : পুরীতে রথযাত্রাকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার। সোজা রথ থেকে নয় দিনের মাথায় আয়োজন করা হয় উল্টো রথের। উল্টোরথ উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভুকে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন।
আরও পড়ুনঃ অষ্টমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন জকোভিচ
উল্টো রথের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে । গুন্ডিচা মন্দিরের বাইরে রথের পাশে ঘোরা থেকে আরম্ভ করে বিভিন্ন দেব দেবীর মূর্তি নতুন করে সাজানোর কাজ চলছে।
কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পরে এবছর রথযাত্রা উৎসব আয়োজিত হচ্ছে । রথযাত্রা উৎসব উপলক্ষে ছোট ছোট ব্যাবসায়ীরাও আশার আলো দেখছেন।
জানা গিয়েছে, ভক্তদের জন্য প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে দুপুরে আগে বের হবেন। রথে চাপবেন। তারপরে ধীরে ধীরে মূল মন্দিরের উদ্দেশে রওনা দেবেন বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে।
উল্টো রথ পুরীতে পরিচিত বহুড়া যাত্রা বা জগন্নাথদেবের রথের প্রত্যাবর্তন যাত্রা হিসেবে। এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে।
সুভদ্রার দর্পদলন রথটি মাঝখানে থাকে ৷ তার পর পশ্চিমে বলভদ্রের তালধ্বজ রথ এবং পূর্বে জগন্নাথের নন্দীঘোষ রথ। রথভোগ হল একটি বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…