‘তারে জামিন পার’ সেই ছোট্ট ঈশানকে মনে আছে ? দেখুন তো চিনতে পারেন কিনা?

খবর লাইভ : ‘তারে জামিন পার'(Taare Zameen Par) ছবিটি বক্স অফিসে দারুন সাফল্য লাভ করেছিল। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান(Amir Khan)। পাশাপাশি ওই ছবিতে একটি শিশু চরিত্র ছিল। যে চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী দার্শীল(Darshil)। অভিনয় দিয়ে দার্শীল(Darshil) দর্শকদের মন কেড়েছিল। আজও ওই শিশুশিল্পীকে দর্শকেরা মনে রেখেছেন। তবে সেই ছোট্ট দার্শীল আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছেন। তাঁর বয়স এখন ২৫। ‘তারে জামিন পার'(Taare Zameen Par) ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে কয়েক কোটি টাকা আয় করেছিল। তখন দার্শীল খুব ছোট ছিলেন। তবে আজ ছবিটি ১৫ বছর পার করে ফেলেছে। সময়ের সাথে সাথে সেই শিশু শিল্পী অনেক বড় হয়েছেন এবং খুব স্টাইলিশ ও সুদর্শন হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি হল, করোনার নতুন রি ভেরিয়েন্ট হানা দিয়েছে ভারতে

তারে জামিন ছবিটি ১৫ বছর পার করেছে। তবে দার্শীলের শিশু চরিত্রে অভিনয়ে দর্শকেরা আজও মনে রেখেছেন। আজকাল সোশ্যাল মিডিয়ায়(Social Media) তাকে খুব সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ছবি পোস্ট করেছেন। যেটির দেখার পর মানুষেরা বিশ্বাস করতে পারেননি যে, সেই ছোট্ট শিশুশিল্পী আজ এত বড় হয়ে গেছে।তাঁর পুরো নাম দার্শীল সাফারি(Darshil Safari)। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রাধান্য পাচ্ছেন এই শিশুশিল্পী। ছবিটিতে তিনি খুবই স্টাইলিশ এবং সুদর্শন দেখতে লাগছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট হওয়ার পর থেকে ক্রমশ ভাইরাল হচ্ছে। বিশেষত মেয়েরা তাঁর স্টাইল ও সুদর্শন চেহারায় পাগল হয়ে যাচ্ছেন। ছবিটিতে তাঁকে বাদামি রঙের সোয়েটার পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার সাথে তিনি তাঁর দুটি হাত জিন্সের পকেটে রেখে পোজ দিয়ে আছেন।
নেটিজেনের মন্তব্যে উঠে আসছে তাঁর অভিনয়ের প্রশংসা। এক নেটিজেন লিখছেন, আপনি অসাধারণ অভিনয় করেন। তবে হটাৎ করেই বড় দার্শীলকে দেখে মানুষ অবাক হয়েছেন, কেননা সেই ছোট্ট দার্শীলকে মানুষ বেশি মনে রেখেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago