খবর লাইভ : মুসলিম ধর্মগুরুকে গুলি করে মারল দুষ্কৃতীরা।ঘটনাস্থল মুম্বই থেকে ২০০ কিমি দূরে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে। জানা গিয়েছে, মৃতের নাম খোয়াজা সৈয়দ চিস্তি(৩৫)। স্থানীয় এলাকায় তিনি ‘সুফি বাবা’ নামেই পরিচিত ছিলেন। মুসলিম ধর্মগুরু হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এই সুফি বাবা। আদতে তিনি আফগানিস্তানের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে রাজ্যে গণতন্ত্র রক্ষা করার বার্তা ধনকড়ের
জানা গিয়েছে, মঙ্গলবার খোয়াজা সৈয়দ চিস্তির মাথা লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় মূল সন্দেহভাজনের তালিকায় রয়েছে সুফি বাবার গাড়ির চালক। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধর্মীয় কারণে এই খুন, নাকি এর নেপথ্যে অ্ন্য কোনও কারণ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত কারণেই তাঁকে খুন করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…