Mamata Banerjee: বাড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, আরও বসছে সিসি ক্যামেরা

খবর লাইভ : কড়া নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ার ঘটনার বিষয়ে রিপোর্ট তলব করল নবান্ন। এর পাশাপাশি বাড়ানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও। লালবাজার সূত্রের খবর, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আরও ১৮ জন কনস্টেবল পাঠানো হয়েছে লালবাজার থেকে। কমপক্ষে আরও তিনটি পুলিশ পিকেট বসানোর পরিকল্পনা রয়েছে বাড়ির চারিদিকে। এছাড়াও বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরার সংখ্যাও।

প্রসঙ্গত, শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। সূত্রের খবর, বাড়ির পাঁচিল টপকে অন্দরে ঢুকে পড়ে সে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি সিকিউরিটি বিবেক সহায়কে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি সিকিউরিটিকে নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব। জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে গাফিলতি প্রমাণিত হলে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। এই ঘটনার প্রেক্ষিতে নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরেও নিশ্ছিদ্র করা হচ্ছে নিরাপত্তা।

এদিকে নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার জন্য ধৃত ব্যক্তিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সোমবার ধৃত ব্যক্তিকে হাজির করা হয় আদালতে। ১১ জুলাই পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ হেফাজতে তাকে জেরা করে জানতে চাওয়া হবে ঠিক কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। ৭ ঘণ্টা কী করছিল সে। ইতিমধ্যেই পরিচয় জানা গিয়েছে ধৃতের। নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২। বাড়ি হাসনাবাদের আশারিয়া নারায়ণপুর গ্রামে। বাড়িতে রয়েছেন কৃষিজীবী বাবা, মা, স্ত্রী ও শিশুকন্যা। পরিবার এবং এলাকাসূত্রে জানা গিয়েছে, হাফিজুল আদতে একজন ট্যাক্সিচালক। কিন্তু বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল সে। দিন সাতেক আগে কলকাতায় ট্যাক্সি চালাতে এসে ছেলে এমন কাণ্ড ঘটিয়ে বসায় হতবাক বাবা-মা। লজ্জিত পরিবার। হাফিজুলের ভাই জানালেন, এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে আটকায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago