খবর লাইভ : দমকলে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ, হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছে। প্রায় ১৫০০ পদের নিয়োগের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই আদালতের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য ২০১৮ সালে রাজ্য সরকারের তরফে দমকল বিভাগের জন্য প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। নিয়ম মেনে লিখিত পরীক্ষা এবং তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এবার সেই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর নিয়ে গরমিলের অভিযোগ উঠছে। সূত্রের খবর, মামলাকারীদের তরফে অভিযোগ জানানো হয় যে দুটি প্রশ্নের ক্ষেত্রে ভুল ছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার পরেই বিচারপতির তরফে স্থগিতাদেশ জারি করা হয় আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। ফলে,আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে, মামলার শুনানির পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…