মহারাষ্ট্রের নতুন সরকার বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যাবে, মন্তব্য শিন্ডের

খবর লাইভ : মহারাষ্ট্রের নতুন সরকার বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যাবে— রবিবার এমন মন্তব্যই করেছেন সদ্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা একনাথ শিন্ডে। বিধানসভায় স্পিকার নির্বাচনের পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বালাসাহেব ঠাকরের মতাদর্শের উপর ভিত্তি করে এখন বিজেপি-শিবসেনা সরকার দায়িত্ব নিয়েছে। বালাসাহেবের সৈনিক মুখ্যমন্ত্রী হয়েছেন।’’

আরও পড়ুনঃ কোভিড সংক্রমণ বাড়ায় রেলযাত্রায় ফের কড়া বিধি নিষেধের কথা ভাবছে রেল

রাজনৈতিক টানাপড়েনের পর গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিন্ডে। বরাবরই নিজেকে ‘বালাসাহেবের সৈনিক’ হিসাবে তুলে ধরার বার্তা দিয়েছেন। যদিও উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘‘শিন্ডে শিবসেনার মুখ্যমন্ত্রী নন।’’ সেই মন্তব্যের পরও যে ভাবে নিজেকে শিবসৈনিক হিসাবে বার্তা দিচ্ছেন শিন্ডে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তাঁর কাছে ‘বড় বিষয়’ বলেও মন্তব্য করেছেন একনাথ।
মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১১৫ জন বিধায়ক রয়েছে। আমাদের কাছে রয়েছে ৫০। কিন্তু তা সত্ত্বেও বড় মনের পরিচয় দিয়েছে বিজেপি। আমায় মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, জেপি নড্ডাকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী পদের কোনও অভিজ্ঞতা আমার নেই।’’ মুখ্যমন্ত্রী হিসাবে শপথের দিনও বিজেপি নেতৃত্বের ভূমিকার তারিফ করেছিলেন শিন্ডে।
শপথ অনুষ্ঠানের ঠিক পরেই, শিন্ডে তাঁর টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি পরিবর্তন করেন। আগের ছবির জায়গায় বালাসাহেব ঠাকরের সঙ্গে একটি ছবি দেন। এর মাধ্যমে হিন্দুত্বের আদর্শকে তুলে ধরেন। উল্লেখ্য, শিবসেনা বিদ্রোহীরা বিজেপির সমর্থনে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করতে পেরেছে।
শিন্ডে গোষ্ঠী সুপ্রিম কোর্টে ঘোষণা করেছে, তারাই আসল সেনা। শিন্ডে যুক্তি দেখিয়েছেন, উদ্ধব ঠাকরে শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) এবং কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে বাল ঠাকরের হিন্দুত্বের আদর্শকে ম্লান করেছেন। যাকে তিনি আদালতে “অনৈতিক জোট” বলে অভিহিত করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago