খবর লাইভ : রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে। সেই উদ্যোগে সামিল আগরপাড়ার স্বেচ্ছাসেবী সংস্থা ‘আশার আলো’। উদ্যেক্তারা বলছেন, ব্লাড ব্যাঙ্ক গুলিতে টাটকা রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটানো,আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে।
আরও পড়ুনঃ কোভিড সংক্রমণ বাড়ায় রেলযাত্রায় ফের কড়া বিধি নিষেধের কথা ভাবছে রেল
রবিবার এই শিবিরে ৫০ জন রক্তদান করেন। এছাড়াও এখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষ এই শিবিরে যোগদান করেন ।উদ্যোক্তারা লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই শিবির পরিচালনা করে।তারা জানিয়েছেন,আগামী দিনেও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা কাজ করতে চান।
রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার লালকমল ভৌমিক।
তিনি বলেন, এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সবারই উদ্যোগী হওয়া দরকার। ‘আশার আলো’ সেই মহৎ কাজে এগিয়ে এসেছে, যা মানুষের সাহায্যে লাগবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…