খবর লাইভ : করোনাকালে (Corona) চাকরি হারিয়েছেন বহু মানুষ। কর্মহীন হয়ে অনেকেই ভয়ংকর কিছু কান্ডও ঘটিয়েছেন নিজেদের জীবনে। কিন্তু একেবারেই বিপরীত ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) বালির এক যুবকের অরিজিৎ রায়- এর (Arijit Roy) সঙ্গে। একসঙ্গে ১৭ টি চাকরির অফার (Job offer) তাঁর কাছে।
আরও পড়ুনঃ দেশে ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা
হাওড়ার বালির ঘোষপাড়ার বাসিন্দা অরিজিৎ রায়। তিনি চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের (Hooghly Engineering And Technology College) ছাত্র। গত দু’মাসে একের পর এক চাকরির অফার পেয়েছেন। সংখ্যাটা হিসেব করে দেখা গেছে প্রায় ১৭। সবকটি চাকরি পেয়েছেন বহুজাতিক সংস্থায়। তালিকায় রয়েছে উইপ্রো (WIPRO), টিসিএস(TCS), ইনফোসিস, অ্যাকসেঞ্চার, বাইজুস-এর মতো বিভিন্ন সংস্থা। তবে এখনও বিশেষ সুখবর আসা বাকি বলে দাবি অরিজিতের। কিন্তু এই বাজারে সাফল্যের রহস্যটা কী? অরিজিৎ বলছেন মন দিয়ে পড়াশোনা করলে সাফল্য আসবেই। কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিষয় যথাযথভাবে পড়ানোর জন্য কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অরিজিৎ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…