খবর লাইভ : ক্ষমতা হারানোর পর উদ্ধব ঠাকরের শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ি জোট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। যে ৩৯ জন বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিল, তাদের আপাতত সাসপেন্ড করার দাবি জানাল তারা। মহারাষ্ট্রের বিধানসভার ডেপুটি স্পিকার শিন্ডে গোষ্ঠীকে সদস্যপদ খারিজের নোটিস দিয়েছিলেন, সেই মামলাটি এখনও আদালতের বিচারাধীন। সেকারণে উদ্ধব জোটের আর্জি, যতক্ষণ না সদস্যপদ খারিজের বিষয়টির চূড়ান্ত নিস্পত্তি হচ্ছে, ততক্ষণ ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককে বিধানসভার কার্যাবলি থেকে বিরত রাখা হবে। নতুন এই আর্জিটি শুক্রবার সকালেই শুনানির জন্য উঠবে।
গদি হারিয়েও উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ও কংগ্রেসের জোট আইনি পদ্ধতিতে শিন্ডে গোষ্ঠীকে রোখার চেষ্টায় নেমেছেন। বিজেপির সমর্থনে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও বিধানসভায় তাঁকে গরিষ্ঠতা প্রমাণ করতেই হবে। সেই শক্তি পরীক্ষায় শিন্ডে গোষ্ঠীর ৩৯ বিধায়ক যাতে অংশ নিতে না পারেন, তার মরিয়া চেষ্টা চালাচ্ছে আঘাড়ি জোট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…