বক্সা জঙ্গলের জয়ন্তী নদীতে হড়পা বানে তলিয়ে গেলেন সেনা জওয়ান

খবর লাইভ : জয়ন্তী নদীতে হড়পা বানে তলিয়ে যান এক সেনা জওয়ান৷ পরে উদ্ধার হয় তাঁর মৃতদেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বক্সা জঙ্গলের জয়ন্তী নদীতে৷

জানা গিয়েছে, রেশন সামগ্রী আনতে যাওয়ার পথে হড়পা বান আসে৷ সেই বানের জলে তলিয়ে যান তিনি৷ পরে তাঁকে উদ্ধার করে কালচিনি লতাবারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে৷ অতিবৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গের মানুষ৷ এদিনও কয়েকটি জেলায় আবহাওয়া খারাপ ছিল৷ জানা গিয়েছে, ওই সময় ভুটিয়া বস্তি থেকে রেশন সামগ্রী আনতে জয়ন্তী বাজারে যান এক সেনা জওয়ান৷ তখনই হড়পা বান আসে৷ সেই বানের জলে ভেসে মারা যান ওই জওয়ান৷ পুলিস জানিয়েছে, নিহত জওয়ানের নাম বিজেন্দর সিং৷ বাড়ি উত্তরপ্রদেশের ঝাঁসি এলাকায়৷ তিনি এসএসবি ৩৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago