রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানালে ভেবে দেখতাম: মন্তব্য মমতার

খবর লাইভ :রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। শুক্রবার, ইস্কনের রথের রশিতে টান দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপির (BJP) তরফ থেকে আগে যদি জানানো হত, কোনও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে, তাহলে তাঁর সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন। কিন্তু তারা শুধু সমর্থনের আর্জি জানিয়ে ফোন করেছিল। এখন ১৮টি বিরোধীদল মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। মমতা এককভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ভাবে হোক চান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা বিভাজনের রাজনীতি করেন না। দলিত-আদিবাসীদের মধ্যে বিভাজন করেন না বলে জানিয়ে মমতা বলেন, সবাই তাঁদের সঙ্গে আছে। একই সঙ্গে মমতা জানান, তিনি বিরোধীদের মতের বিরুদ্ধে যাবে না। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাতেই তিনি মত দেবেন। তবে, মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনাক্রমের ফলে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন মমতা।

এদিন ঐতিহ্যবাহী ইস্কনের রথযাত্রারয় অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রথমে আরতি করেন। পরে রথের রশিতে টান দেন। বাংলা, ভারত তথা সারা বিশ্বের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্যরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago