জুবাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা টুইটার অ্যাকাউন্ট স্রেফ উধাও

খবর লাইভ : একরাতের মধ্যে টুইটারে ফলোয়ার সংখ্যা বারোশো ছাড়িয়ে গিয়েছিল ‘তাঁর।’ অল্ট নিউজের (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবাইয়ের (md.zubair) একটি চার বছর পুরনো টুইট (tweet) ফের সামনে এনে সতর্ক করেছিলেন ‘তিনিই।’ দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।কিন্তু এই মুহূর্তে টুইটারের জগৎ থেকে স্রেফ উধাও (delete) হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি।

গত ১৯ জুন, এই নিখোঁজ টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছিল যে জুবাইয়েরকে ঈশ্বরের অবমাননার জন্য গ্রেফতার করা উচিত। হনুমান ভক্ত নামে ওই টুইটার অ্যাকাউন্ট, যিনি দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি অফিসিয়াল অভিযোগ করেছিলেন সেটি উধাও হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই রহস্য দানা বেঁধেছে। ‘হনুমানভক্ত@বালাজিকিজয়ইন’ নামের আড়ালে কোন মেঘনাদ ছিলেন, সেটা খুঁজতে শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কেন ওই ব্যক্তি অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন সেটা জানতে তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আলোচনার কেন্দ্রে আসা এড়াতেই এই পদক্ষেপ করেছেন তিনি।

বুধবার, যখন জুবাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে টুইটার অ্যাকাউন্ট @balajikijaiin খোলার চেষ্টা করা হয়েছিল, তখন “এই অ্যাকাউন্টের অস্তিত্ব নেই” বার্তাটি দেখা গিয়েছে। জুবাইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি ও বিদ্বেষ ছড়ানোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগকারী টুইটার অ্যাকাউন্টে জুবাইয়ের গ্রেফতারের দিন মাত্র ১ টি টুইট এবং ১ জন ফলোয়ার ছিল, তবে গ্রেফতারের পর তা বেড়ে ১,২০০ হয়েছে। এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন যে, আমরা জানতে পেরেছি যে অভিযোগকারী ব্যক্তি তার অ্যাকাউন্ট মুছে ফেলেছে। তবে এটি আমাদের তদন্তকে প্রভাবিত করবে না। আমরা বিষয়টি তদন্ত করছি কারণ জুবাইয়ের পুরনো টুইটটি অতিরঞ্জিত ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago