খবর লাইভ : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮,৮১৯ জন, বৃহস্পতিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক! বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ ফের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দেশবাসীর। ১২২ দিন পরে আবার এক লাখের সীমা অতিক্রম করল সক্রিয় সংক্রমণ। একদিনে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫,২৫,১১৬। মৃত্যুর হার ১.২১ শতাংশ।
কিছু পরিচিত মুখকেও ফের আঘাত করেছে এই নতুন সংক্রমণ। বুধবার মহারাষ্ট্রের নেতা অজিত পাওয়ার এবং ছগান ভুজবল করোনা আক্রান্ত হন। শিরোমনি আকালি দলের (অমৃতসর) প্রধান সিমরনজিৎ সিং মানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭৭ বছর বয়সী সিমরনজিৎ সিং মানকে চিকিৎসার জন্য পাতিয়ালার সরকারি রাজীন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ১৩,৮২৭ জন। ভারতে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৪,২৮,২২,৪৯৩। আরোগ্যের হার ৯৮.৫৫%। ভারতের সক্রিয় সংক্রমণের সংখ্যা বর্তমানে ১,০৪,৫৫৫ এ দাঁড়িয়েছে। দৈনিক পজিটিভিটির হার ৪.১৬%। সাপ্তাহিক পজিটিভিটির হার ৩.৭২%। এ পর্যন্ত মোট ৮৬.২৩ কোটি কোভিড পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪,৫২,৪৩০ টি কোভিড পরীক্ষা করা হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত ১৯৭.৬১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…