খবর লাইভ : আদালত অবমাননার মামলায় রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ৩০ জুলাই হাজির হয়ে ওই আধিকারিকদের শো কজের জবাব দিতে হবে, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল আদালত।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাই গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের ওই গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয়। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিজির নির্দেশে রাস্তা থেকেই ফিরে যেতে বাধ্য হন শুভেন্দু।
অথচ গত বছর এই ইস্যুতে একটি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি ভট্টাচার্যের এজলাসে হাজির হয়ে আশ্বস্ত করেন, বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। তার জন্য রাজ্য সরকার বিরোধী দলনেতাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। কিন্তু বাস্তবে নেতাই গ্রামে তার উল্টো ঘটনা ঘটায় ওই আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। বৃহস্পতিবার তার জেরে আদালত রুল ইস্যু করে।
বিরোধী নেতার অভিযোগ, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজ্যে স্বাধীনভাবে চলাফেরায় বাধার সৃষ্টি করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…