২০২৬-র আগেই বাংলায় সরকার বদল হবে, দাবি শুভেন্দুর

খবর লাইভ : ২০২৬-র আগেই বাংলায় সরকার বদল হবে। সোমবার কোচবিহারে এক জনসভায় এই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ‘আপনাদের ২৬ অবধি যেতে হবে না ২৪-এ বিসর্জন দিয়ে দেব। সবে মহারাষ্ট্র হয়েছে, এরপর রাজস্থান এবং ঝাড়খণ্ড হবে। তারপর আমরা বাংলায় পৌঁছে যাবো।’ এদিনের জনসভায় তিনি রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকেও তোপ দেগেছেন।

আরও পড়ুনঃ সোনিয়া গান্ধীর আপ্ত-সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঠিক কী বললেন শুভেন্দু?
বললেন, “সবে মহারাষ্ট্র দিয়ে শুরু হয়েছে। এ বারে ঝাড়খণ্ড, রাজস্থান হবে। এই রাজ্যেও ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালেই এই সরকারকে বিসর্জন দেব আমরা,” সোমবার কোচবিহার এবং আলিপুরদুয়ারের ফালাকাটার দু’টি সভা থেকে এই কথা বলেন শুভেন্দু। তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ, বাংলায় বিজেপি উচিত শিক্ষা পেয়েছে। ২০২৪-এ বাকিটাও পেয়ে যাবে।
মহারাষ্ট্রে শিবসেনা সরকারের সঙ্কট নিয়ে বিজেপির অনেক প্রথম সারির নেতাই জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা কিছু জানেন না। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। শুভেন্দু কিন্তু এ দিন দাবি করেন, মহারাষ্ট্রের বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কেরা বিজেপির সঙ্গে রয়েছেন। তার পরেই তিনি বলেন, ‘‘সবে তো মহারাষ্ট্র দিয়ে শুরু হয়েছে।’’
তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঝুলি থেকে বেড়ালটা শুভেন্দু নিজেই বার করলেন। টাকা দিয়ে, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে এ ভাবেই বিজেপি বিভিন্ন রাজ্যে বিরোধীদের সরকার ফেলার জন্য কলকাঠি নাড়ছে।’’ তিনি আরও বলেন, ‘‘কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আলাদা ধাতুতে গড়া। এক বার বিজেপির শিক্ষা হয়েছে। ২০২৪ সালে বাকিটাও পেয়ে যাবে। ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago