খবর লাইভ : এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের দুর্নীতি মামলায় এবার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। এতদিন সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করে তদন্ত চলছিল, এবার সেই আসরে নয়া সংযোজন ইডি। সূত্রের খবর, আলাদা আলাদা দু’টি এফআইআর দায়ের হয়েছে। এই মামলায় আগেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের ২ জনকে ডাকা হয়েছে।
আরও পড়ুনঃ বম্বে হাই এলাকায় ৯ জনকে নিয়ে ওএনজিসি-র কপ্টারের জরুরি অবতরণ
নিয়োগ দুর্নীতিতে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলি বারবার এ নিয়ে অভিযোগ করেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, আমাদের রাজ্যের প্রতিটি যুবক যাঁরা চাকুরিপ্রার্থী, তাঁরা এটা বুঝে গেছেন, পিএসসি, সিএসসি, এসএসসি, বন দফতর, গ্রুপ ডি, টেট সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। নিয়োগ নেই, নিয়োগ বন্ধ। যা নিয়োগ হচ্ছে তাতে ৮০ ভাগ দুর্নীতি। এই দুর্নীতির হাত অনেক লম্বা। এই দুর্নীতি কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত বিস্তৃত। ইডি-র এফআইআর দায়ের করে তদন্তের ঘটনায় কার্যত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগে শিলমোহর পড়ল বলছেন ওয়াকিবহাল মহল।
সম্প্রতি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছে। সেই চাকরি পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। মামলাকারীদের একাংশ বারবার অভিযোগ করেছেন, এসএসসি, প্রাইমারি-সহ একাধিক নিয়োগে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের মদতে এই দুর্নীতি সংঘটিত হয়েছে, এমন মন্তব্য বিরোধীদের করতে দেখা গিয়েছে। সিবিআইয়ের পর ইডি-র এফআইআর দায়ের করে তদন্তের ঘটনায় সেই কথাই স্পষ্ট হল বলছেন রাজনৈতিক মহল।
সূত্রের খবর, আপাতত একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে ইডি। উল্লেখ্য, আগেই হাইকোর্টের নির্দেশে সিবিআই গোটা বিষয়টির তদন্ত করছিল। এবার আর্থিক বিষয়টি খতিয়ে দেখতে কোথায়, কীভাবে টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখতে আসরে নামল ইডি।সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় অনেকটাই এগিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঠিক সেই সময়ে লেনদেন সংক্রান্ত তথ্য খুঁজতে তদন্ত শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। যা নিয়ে নতুন করে চাপ বাড়ার আশঙ্কা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…