ইউক্রেনের শপিং মলে মিসাইল হামলা, নিহত ৫০

খবর লাইভ : চার মাস পেরিয়ে গিয়েছে অথচ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) লাগাতার যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ খুইয়েছেন ইতিমধ্যেই। সেই ধারা জারি রয়েছে এখনও। সোমবার ইউক্রেনের শপিংমলে মিসাইল হামলায়(Missail Attack) প্রাণ হারালেন বহু মানুষ। জনবহুল ওই শপিং মলে এভাবে মিসাইল হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুনঃ বম্বে হাই এলাকায় ৯ জনকে নিয়ে ওএনজিসি-র কপ্টারের জরুরি অবতরণ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের (Ukraine) পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং মলে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত অন্তত ১৬। আহত আরও ৩৪ জন। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইউক্রেনের তরফে স্পষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে রাশিয়ার সেনা। যদিও পাল্টা রাশিয়ার বক্তব্য, তাঁরা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় না। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে সময়ে এই হামলা চালানো হয় তখন ওই শপিংমলে হাজারের বেশি মানুষ ছিলেন।

গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ। এই আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে তোপ দেগেছেন পোলতাভা অঞ্চলের প্রশাসনের প্রধান দিমিত্রো লুনিন। জানা গিয়েছে, যেখানে এই হামলা চালানো হয়, সেই শপিং মলটি রাশিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago