খবর লাইভ : মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের জল গড়াল সুপ্রিম কোর্টের দরজায় । বিধায়ক পদ থেকে বরখাস্তের নোটিস পাওয়ার পরই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার বিদ্রোহী বিধায়কেরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ, সোমবার সুপ্রিম কোর্টে অবসরকালীন বেঞ্চ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পর্দিওয়ালার এজলাসে বিদ্রোহী বিধায়কদের আর্জির শুনানি হবে। উদ্ধবের ছোড়া ব্রহ্মাস্ত্রের কোপ থেকে নিজেকে কতটা বাঁচাতে পারবে সেটাই আজ দেখার।
আগাড়ি সরকার পতনের চক্রান্তের অভিযোগে একনাথ শিন্ডে সহ ১২ জন বিদ্রোহী বিধায়কের বহিষ্কারের নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার। উদ্ধব ঠাকরের আবেদনের প্রেক্ষিতেই একনাথ শিন্ডের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠানো হয়। শিন্ডে এই নোটিসকে অবৈধ এবং অসাংবিধানিক বলে বর্ণনা করে এর উপরে স্থগিতাদেশ চেয়েছেন। জরুরি ভিত্তিতে এদিনই তাঁর আবেদনের উপর শুনানি হবে।
আবেদনে শিন্ডে বলেছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিধানসভার স্পিকার নানা পাটোলে ইস্তফা দেওয়ার পর স্পিকার পদ শূন্য অবস্থায় রয়েছে। ডেপুটি স্পিকার কাজ চালালেও তাঁর বরখাস্তের নোটিস দেওয়া অসাংবিধানিক। এ ব্যাপারে তাঁর কোনও এক্তিয়ারই নেই। যেহেতু শিন্ডে ও তাঁর দলবল এখনও গুয়াহাটিতে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন, তাই তাঁদের হয়ে আদালতে আবেদন দাখিল করেছেন আইনজীবী অভিনয় শর্মা। তিনিও বলেন, ডেপুটি স্পিকারের বরখাস্ত করার ক্ষমতা নেই। সংবিধান মোতাবেক তিনি যে যে পদক্ষেপ করেছেন, তার সবটাই অবৈধ। আদালতের কাছে বিদ্রোহীদের আবেদন, নরহরি ডেপুটি স্পিকার পদে থাকবেন কি থাকবেন না, সে ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি যাতে একনাথ শিবিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে না পারেন। পাশাপাশি, উদ্ধব ঠাকরের শিবিরের পক্ষ থেকে বিধায়ক অজয় চৌধরিকে পরিষদীয় নেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছেন বিদ্রোহীরা।
অন্যদিকে নিজের পাল্লা ভারী করতে রাজ ঠাকরের সঙ্গেও ফোনে কথা বলেছেন একনাথ শিন্ডে ।ফলে আরও ঘোরালো হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…