উন্নয়নের ভারতে ‘করছি- করব’র স্থান নেই , মিউনিখে মোদি

খবর লাইভ: জি-৭ (G-7) শীর্ষবৈঠকে যোগ দিতে রবিবার জার্মানির ( prime Minister Narendra Modi in Germany) মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন , আজকের ভারত উন্নয়নের ভারত, উন্নয়নশীল ভারত, উন্নয়নকামী ভারত । এই ভারতে করছি- করব-র কোনও স্থান নেই। যা করার এখনই করতে হবে। এখনকার কাজ এখনই শেষ করতে হবে। জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে জার্মানিতে গিয়েও মোদি সে সময়ের কথা তুলে ধরেন। এদিন ভাষণের শুরুতেই মোদি বললেন, “ভারতীয়দের ডিএনএতে রয়েছে গণতন্ত্র। কিন্তু ৪৭ বছর আগে জরুরি অবস্থা জারি করা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কলঙ্কময় দিন।”

প্রবাসী ভারতীয়দের এই সম্মেলনে আগাগোড়াই হিন্দিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী । ফলে দর্শকরা অত্যন্ত উৎসাহী হয়ে মোদির ভাষণ শুনছিলেন। মোদি দাবি করেছেন, তাঁর আমলের ভারতে উন্নয়নকেই পাখির চোখ করা হয়েছে। একইসঙ্গে ধর্মনিরপেক্ষ, বৈচিত্রময়, ঐক্যবদ্ধ ভারতের বার্তাও দিয়েছেন তিনি। পাশাপাশি খাদ্য, পোশাক, সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাংস্কৃতিক বৈচিত্রের উল্লেখও করেছেন। কেন্দ্র সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রায় সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনার ভ্যাকসিন পেয়েছেন । কোভিড যুদ্ধে ভারত বিশ্বে পথিকৃৎ বলেও দাবি তার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago