খবর লাইভ : মহানাটক মহারাষ্ট্রে। একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা মন্ত্রীদের দফতর কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সব দফতর অন্য মন্ত্রীদের হাতে সোমবার তুলে দিয়েছেন উদ্ধব। একনাথের হাতে থাকা নগর উন্নয়ন এবং এমএসআরটিসি দফতর দেওয়া হয়েছে সুভাষ দেশাইকে। আর এক বিদ্রোহী মন্ত্রী গুলাবরাও পাতিলের দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অনিল পরবকে। এছাড়া উদয় সামন্ত, সন্দীপন ভূমারে দাদা ভুষের হাতে থাকা দফতরগুলি এখন থেকে সামলাবেন উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে।
আরও পড়ুনঃ বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে তিন দিনে ৫৬ হাজার ৯৬০টি আবেদনপত্র জমা পড়ল
মহারাষ্ট্রের রাজনৈতিক মহল মনে করছে, এর থেকেই বোঝা যাচ্ছে, উদ্ধব এবার সর্বশক্তি দিয়ে শিন্ডে বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাতে চান। গত সপ্তাহেই ১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ কেন খারিজ করা হবে না, জানতে চেয়ে তাঁদের চিঠি দিয়েছেন ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়াল। সোমবার বিকেল পাঁচটার মধ্যে ওই বিদ্রোহীদের জবাব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তাঁরা সকলেই সময় চেয়েছেন। ডেপুটি স্পিকার কী করেন, তা নিয়ে কৌতূহল রয়েছে মহারাষ্ট্রে।
এদিকে এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় উদ্ধব এবং শিন্ডে গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। কোলাপুরের জয়সিংহপুরে বিদ্রোহী মন্ত্রী রাজেন্দ্র পাতিল এদরাওকর এবং উদ্ধবের সমর্থকদরে মধ্যে তুমুল সংঘর্ষ চলে। পুণেতে শিবসেনা সমর্থকরা বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে স্লোগান তোলেন। ব্যানারে বিদ্রোহীদের ছবিতে জুতো ছোড়া হয়। অনেক জায়গায় শিন্ডে এবং অন্য বিক্ষুব্ধ বিধায়কদের কুশপুতুল পোড়ানো হয়েছে।
গত দুদিন ধরে উদ্ধবপন্থীরা হুমকি দিচ্ছেন, বিদ্রোহীরা মুম্বই ফিরলে বুঝতে পারবেন, কত ধানে কত চাল। উদ্ধবের ছেলে আদিত্য রবিবার বলেছেন, বিদ্রোহীরা যেন মনে রাখেন, তাঁদের মুম্বই ফিরতে হলে ওরলির রাস্তা ধরতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…