বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুল রায়ের

খবর লাইভ : রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যে গ্রহণও করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর ফলে অবশেষে মুকুলের পিএসির চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিনের টানাপড়েনে দাঁড়ি পড়ল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মুকুল পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন।

আরও পড়ুনঃ বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে তিন দিনে ৫৬ হাজার ৯৬০টি আবেদনপত্র জমা পড়ল

তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলে ফেরা মুকুল এই মুহূর্তে আসলে কোন দলের বিধায়ক, তা নিয়ে বারবারই বিতর্ক তৈরি হয়েছে। প্রথা অনুযায়ী, লোকসভা বা বিধানসভায় বিরোধী দলের কোনও সদস্যকেই পিএসির চেয়ারম্যান করা হয়ে থাকে। ২০২১-এর বিধানসভা ভোটে মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। ভোটের ফলাফল প্রকাশের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপস্থিতিতে মুকুল তৃণমূল শিবিরে নাম লেখান। তবে বিজেপির বিধায়ক পদটি তিনি ছাড়েননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago