গড়িয়াহাটের গেস্টহাউসে SAIL- এর প্রাক্তন ডিজিএমের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ : ফের শহরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।গড়িয়াহাটের একটি গেস্টহাউস থেকে সোমবার এই দেহ উদ্ধার হয়।ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে তৈরি বয়েছে ধোঁয়াশা। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পৃথ্বীশ কুমার গায়েন। তিনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করতেন। মাস খানেক আগেই অবসর নিয়েছিলেন।আদতে তাঁর বাড়ি তমলুক।যদিও দক্ষিণ কলকাতার (South Kolkata) রাজডাঙা এলাকায় তাঁর পরিজনরা থাকতেন। তবু গত এক বছর ধরে এই ডোভার লেনের গেস্ট হাউসেই কেন তিনি থাকতেন তারই উত্তর খুঁজছে পুলিশ। সোমবার বেলা একটা নাগাদ সৌরেন্দ্র বিক্রম মুখোপাধ্যায় পুলিশকে জানান, গড়িয়াহাটে তাঁদের একটি গেস্টহাউস রয়েছে। সেখানেই দ্বিতীয় তলের ১৪ নম্বর ঘরের আবাসিকের এদিন সকাল থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।
সকালে গেস্টহাউসের (Gariahat Guest House) এক কর্মী পৃথ্বীশবাবুকে খাবার দেওয়ার জন্য দরজায় ধাক্কা দিলেও তিনি কোনও সাড়া দেননি।তখনই সন্দেহ হওয়ায় বাথরুমের পাশের প্যাসেজ দিয়ে ওই গেস্টহাউসের এক কর্মী ঘরে প্রবেশ করেন। গিয়ে দেখেন, বিছানা থেকে মাটিতে ঝুলছে তাঁর অর্ধেক দেহ। শরীর নেই কাপড়ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গেস্টহাউসের ১৪ নম্বর ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অতিরিক্ত মদ্যপানের জন্য বেশ কিছুদিন রিহ্যাবেও ছিলেন পৃথ্বীশ কুমার গায়েন। রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার পর গত বছর ফের নতুন করে মদ্যপান শুরু করেন তিনি। যা নিয়ে ছেলের সঙ্গে ঝামেলা হয়। সেই কারণেই তিনি আলাদা থাকতেন বলে জানা গিয়েছে। তবে কেন তাঁর এই পরিণতি তারই উত্তর খুঁজছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago