খবর লাইভ :সব মামলাতেই জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়। তবে আদালত শর্ত দিয়েছে জাতীয় পতাকার অবমাননা করার জন্য রোদ্দুরকে ভিডিয়ো করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে রোদ্দুরের বিরুদ্ধে বটতলা থানায় রুজু হওয়া মামলায় অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন বিচারক। রবিবার পাটুলি আর লেক থানার মামলায় রোদ্দূরকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয় আলিপুর আদালত। হেয়ার স্ট্রিট থানার মামলায় আগেই জামিন হয়ে গেছে।
রোদ্দুরের আইনজীবী জানিয়েছেন জামিনের জন্য পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে। এ ছাড়াও রোদ্দূরের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ছিল। তার জন্য অন্য একটি ভিডিয়ো করে ক্ষমা চাইতে হবে তাঁকে। তবে ওই ভিডিয়ো বিচারপ্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…