খবর লাইভ : জরুরি অবতরণ করা হল যোগী আদিত্যনাথের চপারের৷ রবিবার সকালে চপারে চেপে লখনউ ফিরছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ কিন্তু পাখির ধাক্কা লাগায় তাঁর চপারের জরুরি অবতরণ করেন পাইলট৷ শেষ পর্যন্ত বারাণসীতে নামানো হয় যোগীর চপারটিকে৷ পরে তাঁর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়৷
প্রশাসনিক কাজে জেলা সফরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ৷ বিভিন্ন জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কাজ খতিয়ে দেখেননঞ নৌ ঔ তিনি৷ পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিসের উচ্চ আধিকারিকদের সঙ্গে৷ শনিবার রাতটি বারাণসীতে কাটান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ রবিবার তাঁর লখনউ ফেরার কথা ছিল৷ সেই মতো এ দিন সকালে বারাণসীর রিজার্ভ পুলিস লাইনের মাঠ থেকে চপারে চাপেন যোগী৷
কিন্তু চপারে ওঠার কিছুক্ষণ বাদেই বিপত্তি৷ টেক অফের সময় একটি পাখি ধাক্কা মারে চপারে৷ সঙ্গে সঙ্গে চপারটি নিয়ে আবার বারাণসী ফিরে যান পাইলট৷ মুখ্যমন্ত্রীও ফিরে যান সার্কিট হাউসে৷ তখন যোগীর লখনউ ফেরার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে বারাণসী প্রশাসন৷ এলবিএসআই বিমানবন্দর থেকে সেই বিশেষ বিমানে লখনউ ফিরে যান যোগী৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…