খবর লাইভ : অসম ও ত্রিপুরার পর এবার মেঘালয়ে দলের সংগঠন মজবুত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই লক্ষ্যে এবার মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৪ এর আগে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দলকে শক্তিশালী করতে চাইছেন তিনি।
সূত্রের খবর, আগামী ২৯ জুন মেঘালয়ে যাচ্ছেন অভিষেক। মেঘালয়ে তৃণমূলের ইউনিট তৈরি হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম রাজ্য সফর। আগামী বছর, অর্থাৎ ২০২৩-এ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে সেই রাজ্যে দলের নেতা কর্মীদের কী বার্তা দেন অভিষেক, সেটাই দেখতে চায় রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, একুশের নভেম্বর মাসে মেঘালয় কংগ্রেসের (Congress) ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই যোগ দেন তৃণমূলে (TMC)। সেই দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…