সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়কে আটক করল গুজরাট পুলিশ, কিন্তু কেন?

খবর লাইভ :আজ শনিবার সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের বাড়িতে পৌঁছায় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (ATS)। জানা গিয়েছে, এটিএস-এর দু’টি দল মুম্বই পৌঁছেছে। একটি দল সান্তাক্রুজ থানায় এবং অন্য দল মুম্বই পুলিশের সঙ্গে জুহুতে তিস্তার বাড়িতে যায়। এর পর তাঁকে হেফাজতে নিয়ে সান্তা ক্রুজ থানায় পৌঁছোয় এটিএস-এর ওই দলটি।

এ দিনই তিস্তা-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের হয়। সেই মামলাতেই তিস্তার বাড়িতে সন্ত্রাসদমন শাখার পুলিশ হাজির হয় বলে জানা গিয়েছে। গুজরাট পুলিশের নথিগুলি পরীক্ষা করে দেখছে মুম্বই পুলিশ। এর পরে জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে অমদাবাদে নিয়ে যাওয়া হতে পারে তিস্তাকে।

গত ২৪ জুন, গুজরাট দাঙ্গা নিয়ে সিট-এর রিপোর্টের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অব্যাহতিকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই আবেদনে। দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি ​​ওই আবেদন করেন। সহ-আবেদনকারী হিসেবে ছিলেন তিস্তা। আবেদনটি খারিজ করার সময় সুপ্রিম কোর্ট জানায়, তিস্তা সম্পর্কে আরও তদন্তের প্রয়োজন রয়েছে, কারণ তিস্তা গোপনে এই মামলায় জাকিয়া জাফরির অনুভূতিকে তাঁর নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন।

উল্লেখ্য, গুজরাট দাঙ্গা নিয়ে পুলিশকে ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে সমাজকর্মী তিস্তার বিরুদ্ধে এ দিন সকালেই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে তিস্তা ভিত্তিহীন অভিযোগ আনছেন পুলিশের বিরুদ্ধে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের জুহুতে তিস্তা এবং তাঁর স্বামী জাভেদ আনন্দের বাড়িতে হাজির হয় গুজরাট পুলিশের এটিএস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago