খবর লাইভ : দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমল। তবে বাড়ল অ্যাকটিভ কেস। মৃত্যুও ঊর্ধ্বমুখী। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। গত কয়েক সপ্তাহ ধরে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে।
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৯১ হাজার ৭৭৯টি। একদিনেই তা বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। কোভিড গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪৷
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ১৯৬ কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার ৯৩২ জনকে টিকা দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…