মুম্বইয়ে ১৪৪ ধারা জারি, কেন জানেন?

খবর লাইভ : মুম্বই শহরে ১৪৪ ধারা জারি করা হল শনিবার। গতকালই মহারাষ্ট্রের সমস্ত থানার উদ্দেশে রাজ্য পুলিস চূড়ান্ত সতর্কতা জারি করে। পুলিসের আশঙ্কা, যে কোনও মুহূর্তে চলতি রাজনৈতিক সংকটকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে রাজ্যে। সেই কারণেই পুলিসের এই সিদ্ধান্ত।

ইতিমধ্যে কয়েকটি জায়গায় শিবসেনা সমর্থকরা বিক্ষুব্ধ বিধায়কদের অফিসে হামলা করেছেন। এক বিজেপি নেতার অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার পুণেতে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শিবসেনার পুণে শহর প্রধান সঞ্জয় মোরে হুমকি দিয়েছেন, কাউকে আর রেয়াত করা হবে না। যে সব বিক্ষুব্ধ বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সমস্যায় ফেলেছেন, তাঁদের সঙ্গে এরকম ব্যবহারই করা হবে। তাঁদের অফিস আক্রান্ত হবে। কেউ ছাড় পাবেন না।

তার মধ্যেই এদিন একনাথ শিন্ডে থানেতে তাঁর অনুগামীদের পথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন। তাতে কার্যত কোনও সাড়া মেলেনি। এতদিন ঠান্ডা থাকার পর মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দুই শিবিরের হুমকি, পাল্টা হুমকির জোরে উত্তেজনার পারদ চড়ছে। এখনও যেহেতু উদ্ধবের হাতেই পুলিস, প্রশাসন সব কিছু, ফলে বড় ধরনের ঝামেলা হলে পুলিস উদ্ধব সমর্থকদের পাশেই থাকবে। এটা শিন্ডে শিবিরের পক্ষে বাড়তি চাপ। এদিন গুয়াহাটির হোটেলে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য শিন্ডে অনুগামী বিধায়কদের নিয়ে বৈঠক করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago