খবর লাইভ : আগামিকাল পাহাড়ে জিটিএ নির্বাচনের পালা। দার্জিলিংয়ের পুরসভা ভোটের ফল প্রকাশিত। পাহাড়ের সব রাজনৈতিক দল তাদের শক্তি মেপে নিয়েছে। এ বার পালা পাহাড়ের জিটিএ ভোট করে নেওয়ার। জুন মাসেই ভোট ঘোষণার আগে থেকেই প্রশাসনিক স্তরেও শুরু হয়ে গিয়েছিল এই নির্বাচন করানোর জন্য তৎপরতা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল ২৬ জুন ভোট। পাশাপাশি আগামিকাল জুন মাসেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে। সূত্রের খবর, বর্ষা মিটলে পাহাড়ে বাকি থাকা তিন পুরসভার ভোট করানোরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত এপ্রিল মাসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন শীঘ্রই পাহাড়ে জিটিএ নির্বাচন হবে। পাহাড়ে এই মুহূর্তে শুধু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দু’টি স্তর রয়েছে। সংশোধনী এনে সেখানে জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে।
পাহাড়ের পঞ্চায়েত নিয়ে কেন্দ্রীয় সরকারের ঢিলেমির অভিযোগ অবশ্য আনছে রাজ্য। রাজ্য প্রশাসন নজর রেখেছিল পাহাড়ের সব রাজনৈতিক দল একজোট হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে কিনা? পুরভোটে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে প্রশাসনিক সূত্রে খবর, জিটিএ ভোটের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছিল সেই সময়েই। নবান্নের তরফে পাহাড়ের দলগুলিকে আগেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…