খবর লাইভ : মৌসম ভবনের পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টির দাপট একটু কমলেও শুক্রবার থেকে ফের লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। স্বাভাবিকভাবেই নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে । বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতিও ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে।
মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৪৫ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। তিন লক্ষেরও বেশি মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। অসমের ৩০ টি জেলা পুরোপুরি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ।
শিলচর পুরোপুরি বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন । পানীয় জলের সংকট দেখা দিয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গুয়াহাটি থেকে শিলচর শহরে পানীয় জলের বোতল পৌঁছে দিতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। রোজ এক লক্ষ বোতল পানীয় জল বায়ুসেনার বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…