অন্য রাজ্যকে পেছনে ফেলে কৃষিতে এগিয়ে বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

খবর লাইভ : দেশের অন্য রাজ্যগুলিকে পেছনে ফেলে কৃষিতে এগিয়ে চলেছে বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০১০-১১ অর্থবর্ষ থেকে ২০২০-২১ অর্থবর্ষে, অর্থাৎ গত দশ বছরে, বাংলার কৃষির অগ্রগতির হার দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় ভাল। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কৃষি মন্ত্রী বলেন, ধান উৎপাদনে রাজ্যের বৃদ্ধির হার যেখানে ১.৮৮৪ শতাংশ, সেখানে উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের হার যথাক্রমে ১.৬৯৪ এবং ১.৮৪৯ শতাংশ। ভুট্টার ক্ষেত্রেও বাংলার বৃদ্ধির হার ২৩.৬৪ শতাংশ। যেখানে, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলাঙ্গানার বৃদ্ধির হার যথাক্রমে ১৫.৯৩, ০.৯৪, ০.০৩ শতাংশ।

মন্ত্রী বলেন, আমরা ডাল জাতীয় শস্য উৎপাদনেও রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রর থেকে অনেক এগিয়ে। এক্ষেত্রে বাংলার বৃদ্ধির হার যেখানে ১১.৪৬ শতাংশ সেখানে রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বৃদ্ধির হার যথাক্রমে ৬.৪৩, ৪.৪৮ এবং ৩.৭৩ শতাংশ।

কৃষি মন্ত্রী এদিন বলেন, সামগ্রিকভাবে কৃষি উৎপাদনে বাংলা এখন উত্তরপ্রদেশ, পঞ্জাবের থেকেও এগিয়ে। এক্ষেত্রে বাংলার বৃদ্ধির হার ২.৮১ শতাংশ এবং উত্তরপ্রদেশ ও পঞ্জাবের বৃদ্ধির হার যথাক্রমে ১.৮২ এবং ১.০৫ শতাংশ।

মন্ত্রী এদিন উল্লেখ করেন, ২০২১-২২ অর্থবর্ষে খরিফ মরশুমে রাজ্যকে ১৫.৮ লক্ষ মেট্রিক টন সার পাঠানোর কথা ছিল কেন্দ্রের কিন্তু সেখানে পাঠানো হয়েছে ১১.২৯ লক্ষ মেট্রিক টন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago