খবর লাইভ : গত সোমবার থেকে টলমল অবস্থা মহারাষ্ট্র সরকারের৷ উত্তর-পূর্বে বসে আরব সাগরের পাড়ে মায়ানগরীর ঘুম উড়িয়েছেন শিবসেনার ‘একনিষ্ঠ’ কর্মী একনাথ শিন্ডে (Eknath Shinde)৷ বারবার বালাসাহেব ঠাকরে এবং ‘হিন্দুত্ব’ খোঁচা দিয়ে বড় শিবসেনা কর্মী জাহির করার চেষ্টা করছেন৷ তাঁর ওপর ভরসা রেখেছন ৪০ এর অধিক বিধায়ক৷ বৃহস্পতিবার রাতেও সেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ সরকারকে ফেলে দেওয়ার পিছনে শিন্ডের কী পরিকল্পনা রয়েছে? সেটাই খুঁজতে গিয়ে বিস্ফোরক তথ্য হাতে পেলেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
একনাথ শিবিরকে এবার সরকার গড়ার প্রস্তাব দিল BJP।
এমনকী, প্রস্তাবে রাজি হলে, ‘বিদ্রোহী’ বিধায়কদের মধ্যে ১৩ জনকে পূ্র্ণমন্ত্রীও করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১০৬টি আসনে। বিধানসভার সর্ববৃহৎ দল হয়ে সরকার গঠনও করেছিল পদ্ম শিবির। তবে সেই সরকারের মেয়াদ ছিল মাত্র ৮০ ঘণ্টার। সেই সময় অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে সরকার গঠন করেছিল বিজেপি। যদিও শরদ পাওরারের রাজনৈতিক দক্ষতার সামনে সেই সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী ছিল না। তবে সেই ঘটনার প্রায় আড়াই বছর পর ফের একবার মহারাষ্ট্রে সরকার গঠনের সুযোগ এসেছে বিজেপির কাছে। শিবসেনার একনাথ শিন্ডের দৌলতে বিজেপির কাছে এই সযোগ এসেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…