জামিনে তদন্ত প্রভাবিত হতে পারে, অনুব্রতর দেহরক্ষীকে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

খবর লাইভ : পর পর দু’বার সিবিআই হেফাজতে ছিলেন।কিন্তু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় এ বার জেল হেফাজতে পাঠাল সিবিআই আদালত। শুক্রবারই সায়গলের দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। আজ তাঁকে নিজাম প্যালেস থেকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশ, আগামী ৮ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৪ দিন জেল হেফাজতে থাকবেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতের দেহরক্ষী। জেল হেফাজতে থাকাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই নির্দেশ বিচারকের।

আরও পড়ুনঃ রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের মন্তব্যে সমালোচনার ঝড় সর্বত্র

শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সহগলকে কলকাতার নিজাম প্যালেস থেকে বেলা ১১টা নাগাদ আসানসোলে নিয়ে আসা হয়।আদালতে সিবিআই দাবি করে, সায়গলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে ‘সিডিআর’ জমা দিয়ে দাবি করেন, গরুপাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে বেশ কয়েক বার সায়গলের কথা হয়েছে। শুধু তাই নয়, এনামুলকে মেলও পাঠিয়েছেন সায়গল।
জানা গিয়েছে, সায়গলের বিষয় সম্পত্তির ‘সিজার লিস্ট’ তুলে ধরে সিবিআই দাবি করেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা সায়গল অনুব্রতের দেহরক্ষী হওয়ার পর প্রচুর সম্পত্তি করেছেন। তাঁর ছোট্ট বাড়ি প্রায়-প্রাসাদ হয়ে উঠেছে। কলকাতার নিউটাউন, বোলপুর-সহ বিভিন্ন জায়গায় তাঁর ফ্ল্যাট, জমি, গয়না ও অন্যান্য সম্পত্তির বহরও বেশ চোখে পড়ার মতো। কনস্টেবল থেকে ক্রমে ধনকুবের হয়ে ওঠা সহগলের সম্পত্তির পরিমাণ অন্তত ১০০ কোটি টাকা বলেই দাবি তদন্তকারীদের।এক জন সরকারি কর্মচারীকে রাজ্য সরকারের অনুমতি না নিয়ে কেন গ্রেফতার করা হয়েছে, সেই প্রশ্নও তোলেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ।
শুক্রবার সায়গলের জামিনেরও আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তিনি বলেন, ‘‘সায়গলের মা অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সন্তানও অসুস্থ। তাই সায়গলকে জামিনে মুক্তি দেওয়া হোক।’’ পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘সায়গলের কাছ থেকে যা যা উদ্ধার হয়েছে, তার সবই উল্লেখ রয়েছে সিডিআর-এ। ওই সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়ে বেশ কয়েক জন পুলিশ আধিকারিক ও রাজনৈতিক নেতা জড়িত থাকতে পারেন। তাই, সায়গলকে জামিন দেওয়া হলে প্রভাবিত হতে পারে তদন্ত।’’ শুনানির পর শেষমেশ সিবিআইয়ের আবেদনেই সম্মতি দিয়ে সায়গলের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago