খবর লাইভ : শেষ পর্যন্ত দিল্লি পুলিশের জালে দুই শার্প শ্যুটার প্রিয়ব্রত ফউজি (২৬) এবং কাশিস (২৪)।পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার খুনে দুজনেই অভিযুক্ত। গুজরাট থেকে এদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।
আরও পড়ুনঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একমাসে ৫০০ কোটি ঋণের লক্ষ্যমাত্রা, রাজ্যজুড়ে বিশেষ শিবির
তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি গ্রেনেড, ন’টি ইলেক্ট্রিক ডেটোনেটর, তিনটি পিস্তল এবং একটি অ্যাসল্ট রাইফেল। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের।
সোমবার গুজরাতের মুন্দ্রা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়ব্রত হরিয়ানার রামকরণ গ্যাংয়ে শার্প শ্যুটার হিসাবে কাজ করেন। কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। মুসে ওয়ালাকে লক্ষ্য করে গুলিও চালিয়েছে প্রিয়ব্রতই। গায়ককে নিশানা করে গুলি ছুড়েছিলেন ২০২১ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত কাশিসও।
গত ২৯ মে মানসায় মুসে ওয়ালার উপর হামলা চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে।
উল্লেখ্য, রবিবার পাঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় ব়্যাপারকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী৷ মাত্র একদিন আগেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছিল পাঞ্জাবের আপ সরকার৷ এরপরই এই ঘটনা ঘটে। এই দুষ্কৃতী হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন৷ পুলিশ সূত্রে জানা যায়, পাঞ্জাবি গায়কের ওপর হামলায় প্রায় ৮ জন হামলাকারী জড়িত ছিল। ঘটনাস্থল থেকে ৩টি একে-৯৪ রাইফেলের বুলেট পাওয়া গিয়েছিল।
সিধু হত্যাকাণ্ডে কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রা ওরফে সতিন্দর সিংয়ের নাম উঠে আসে। সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। যেখানে লেখা ছিল, ” সিধু মুসেওয়ালাকে হত্যার দায় নিচ্ছি আমি এবং আমার ভাই গোল্ডি। আমরা আমাদের ভাই ভিকি মিদুখেরার খুনের বদলা নিয়েছি। সিধু আমাদের ভাইয়ের হত্যায় সহযোগিতা করেছিল।” এই পোস্ট সামনে আসার পরেই রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। তবে কি গ্যাংস্টার গোল্ডির হাতেই খুন হতে হয়েছে সিধুকে? উঠছিল প্রশ্ন। এই যাবতীয় প্রশ্নের উত্তর এবার মিলবে দুই শার্প শ্যুটার গ্রেফতার হওয়ায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…