খবর লাইভ : মাত্র ৩০ মিনিটের বিরতি। ফের ইডি অফিসে ডেকে পাঠানো হল রাহুল গান্ধীকে। মঙ্গলবার পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এদিন সকাল এগারোটা নাগাদ ইডি দফতরে ঢোকেন রাহুল । টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। রাত আটটা নাগাদ ইডি দফতর ছাড়েন রাহুল।
৩০ মিনিট বিরতি কাটিয়ে আবার ইডি দফতরে আসেন রাহুল গান্ধী। সঙ্গে তখন বোন প্রিয়ঙ্কা গান্ধী। ইতিমধ্যেই রাহুলকে ৫০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করে ফেলেছে ইডি। এভাবে মাঝপথ থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ, আদতে রাহুল গান্ধীকে হেনস্তা করা ছাড়া আর কিছু নয় বলে অভিযোগ করেছে কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক ভাবে রাহুল গান্ধীকে মোকাবিলা করতে পারছে না বিজেপি। তাই এভাবে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে।
ইডি সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির হাতবদল নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি রাহুলের থেকে৷ সোনিয়া-রাহুলের মালিকানাধীন সংস্থা ইয়ং ইন্ডিয়ার হাতে ওই সব সম্পত্তির মালিকানা চলে যাওয়ায় গান্ধী পরিবারের মুনাফা হয়েছে বলে অভিযোগ৷ রাহুলকে ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ এই ন্যাশনাল হেরাল্ড মামলাতে সোনিয়া গান্ধীকেও ডেকে পাঠিয়েছিল ইডি ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…