খবর লাইভ : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) অবশেষে এনডিএ-র তরফে প্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। মঙ্গলবার বিজেপির(BJP) বৈঠকের পর নাড্ডা জানিয়ে দেন এডিএ প্রার্থী হচ্ছেন ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু(Draupadi murmu)। মোদি সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদের দায়িত্ব সামলেছেন তিনি।
তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী পেশায় শিক্ষিকা দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল রায়রাংপুর পুরভোটে জয়লাভের মধ্য দিয়ে। ২০০০ ও ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে জিতে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। সামলেছিলেন, পরিবহণ, পশুপালন, মৎস্য দফতর। ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হন দ্রৌপদী। এরপর ২০১৫-র মে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন দ্রৌপদী। জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি এহেন দ্রৌপদী মুর্মু এবার রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র বাজি। অন্যদিকে আজই বিরোধীদের তরফ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…