ভারত বনধের বিরোধিতায় রাজ্যকে সচল রাখতে নির্দেশিকা জারি নবান্নর

খবর লাইভ : কেন্দ্রের অগ্নিপথ (Agnipath) সেনা-নিয়োগ প্রকল্পের বিরোধিতায় অশান্তি চলছে সারা দেশ জুড়ে। জায়গায় জায়গায় চলছে অবরোধ, বিক্ষোভ। আগামীকাল, সোমবার অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের (Strike) ডাকও দিয়েছে একাধিক সংগঠন। তবে এ রাজ্যে বনধের কারণে কোনও রকম অসুবিধা বরদাস্ত করা হবে না বলেই নির্দেশ দেওয়া হল নবান্নর তরফে। রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশ কর্তাদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। রেলকর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।

আরও পড়ুনঃ Pavlov Hospital:বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ

স্পষ্ট জানানো হয়েছে,এই বন্‌ধের বিরোধিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় অথবা অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রাখতেও সচেষ্ট রাজ্য সরকার। বন্‌ধের ফলে যাতে সাধারণ মানুষকে ট্রেন বা পথ অবরোধের মুখে পড়তে না হয়, সে দিকেও লক্ষ্য রাখবে রাজ্য সরকার।
অগ্নিপথ-বিক্ষোভের জেরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ বিহার-সহ একাধিক রাজ্য। গত ১৪ জুন এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তার পরেই অভিযোগ ওঠে, সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ এনেছে প্রতিরক্ষা মন্ত্রক। শুরু হয় প্রতিবাদ। বিহারে ও মধ্যপ্রদেশে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। পোড়ানো হয় ট্রেনও।
এমনকি এই রাজ্যেও উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া, বনগাঁ মহকুমার ঠাকুরনগর এবং হাওড়া ব্রিজের ওপরেও দেখা যায় বিক্ষোভ। বিক্ষোভের জেরে বন্ধও হয় একাধিক ট্রেন। তাই নীতিগত কারণে বন্ধের বিরোধিতা করবে রাজ্য সরকার এবং তার জন্য আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago