খবর লাইভ : অগ্নিপথ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে দেশ উত্তাল হলেও প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। রবিবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করল কেন্দ্র। সেনাবাহিনীতে চার বছরের চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগের প্রকল্প অগ্নিপথ চালু করার কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন রাজনাথ। আর তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের তরুণ এবং ছাত্ররা লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছেন। এদিন সকালেই সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অগ্নিপথ নিয়ে কোনো বিরোধিতাই বরদাস্ত করা হবে না। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা করছে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রের দফতর, তা পূর্ব-পরিকল্পিতই ছিল। বিরোধিতা প্রশমনের জন্য তা করা হয়নি।
আরও পড়ুনঃ Pavlov Hospital:বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ
মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, শৃঙ্খলা হল ভারতীয় সেনার ভিত্তি। সেখানে হিংসার কোনও জায়গা নেই। প্রত্যেককে একটি শংসাপত্র দিতে হবে যে তাঁরা কোনও বিক্ষোভ বা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন না। ১০০ শতাংশ প্রার্থীর পুলিশি যাচাই প্রক্রিয়া হবে। সেটা ছাড়া কেউ সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। যদি তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়ে থাকে, তাহলে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। আবেদনপত্রে লিখতে হবে যে তাঁরা হিংসায় যুক্ত ছিলেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…