খবর লাইভ : কর্ণ জোহর নাকি গ্যাংস্টারদের লক্ষ্য ছিলেন!গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সাঙ্গোপাঙ্গদের জেরা করে এমন তথ্যই প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক কর্ণ জোহর তাঁদের লক্ষ্য ছিলেন। তার এই বক্তব্য কতটা সত্য, আদৌ এই পরিচালক তাদের টার্গেট ছিল কিনা, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুনঃ প্রাইভেট টিউশন করার অভিযোগে ৬১ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল শিক্ষাদপ্তর
মহাকাল জেরায় দাবি করেছে, তাদের পরিকল্পনা ছিল কর্ণকে ভয় দেখিয়ে ৫ কোটি টাকা আদায় করার। তবে পুলিশকে বিভ্রান্ত করার জন্য এই কথা সে বলতে পারে।
কারণ, কিছু দিন আগে এই মহাকালই দাবি করেছিলেন যে লরেন্স বিষ্ণোইয়ের দল অভিনেতা সলমনকে মারতে চেয়েছিল।মহাকাল যে তিন দুষ্কৃতীর নাম করেছিলেন, পুলিশ জানতে পারে তারা রাজস্থানের একটি গয়নার দোকানে লুটপাট চালানোর অভিযোগে গ্রেফতার হন। তাই মহাকালের বক্তব্যকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না পুলিশ। গত সপ্তাহে পুণে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিধু মুসা ওয়ালা খুনের ঘটনায় মহাকাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…