খবর লাইভ : অগ্নিপথ নিয়ে গোটা দেশে চলছে বিক্ষোভ। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি জানিয়েছিলেন, কোনও পরিস্থিতেই প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্ন নেই।এই আবহেই অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনায় নিয়োগের সময়সূচি প্রকাশ করল প্রতিরক্ষা দফতর।রবিবার অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনা নিয়োগের জন্য একটি বিস্তৃত নিয়োগের সময়সূচি ঘোষণা করেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। তিনি জানান, সরকার অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে আবেদন করা হচ্ছে তারা যেন আন্দোলনে এ বার রাশ টানে।
আরও পড়ুনঃ কর্ণকে অপহরণ করে ৫ কোটি টাকা আদায়ের ছক ছিল মুসা ওয়ালার ‘খুনি’দের!
নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী জানান, আগামী ২৫ জুনের মধ্যে নৌবাহিনীর প্রধান কার্যালয় থেকে নিয়োগের বিস্তৃত নির্দেশিকা প্রকাশ করা হবে। মহিলা এবং পুরুষ—উভয়ের কাছে অগ্নিবীর প্রকল্পের অধীনে নৌবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ থাকছে।
এরই পাশাপাশি, এয়ার মার্শাল এসকে ঝা জানান, অগ্নিপথের অধীনে বায়ুসেনায় নিয়োগের নিবন্ধীকরণ শুরু হবে ২৪ জুন থেকে। প্রথম দফায় অনলাইন পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই।ভারতীয় সেনায় নিয়োগের ঘোষণা করে লেফটেন্যান্ট জেনারেল পোনাপ্পা জানিয়েছেন, ২০ জুন একটি খসড়া বিজ্ঞপ্তি জারি হবে। তার পর ১ জুলাই থেকে ভারতীয় সেনার বিভিন্ন ইউনিটের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে দেশের বিভিন্ন প্রান্তে সেনা নিয়োগের র্যালি হবে।
তিনি আরও জানিয়েছেন, প্রথম বছর ৪০ হাজার অগ্নিবীর নিয়োগের জন্য ৮৩টি রিক্রুটমেন্ট র্যালির আয়োজন করা হবে। তার পরে প্রশিক্ষণ শুরু হবে। প্রথম দফায় ২৫ হাজার প্রার্থীর প্রশিক্ষণ শুরু হবে। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন অগ্নিবীররা। এখন দেখার নিয়োগের ঘোষণা প্রতিবাদকারীদের আন্দোলন আদৌ থামাতে পারে কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…