দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

খবর লাইভ : দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি হবে আজও।আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুনঃ ভারত বনধের বিরোধিতায় রাজ্যকে সচল রাখতে নির্দেশিকা জারি নবান্নর

মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। মৌসুমী অক্ষরেখা ভাবনগর, দুর্গ কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া, বর্ধমানের ওপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাড়খন্ড এবং বিহার-সহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু।

আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং বীরভূমের দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ, সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সর্তকতা আজকেও। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago