খবর লাইভ : টানা কয়েকদিনের বিক্ষোভের পর আজ অগ্নিপথ প্রকল্প রুখতে দেশ জুড়ে বনধ পালনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা৷ এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য৷ এ রাজ্যে সেভাবে বিক্ষোভের আগুন না ছড়ালেও সতর্ক থাকছে নবান্নও৷
আরও পড়ুনঃ কোনো পরিস্থিতিতেই অগ্নিপথ প্রত্যাহার নয়, সাফ জানাল কেন্দ্র
অগ্নিপথ বিক্ষোভ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহারে৷ শুধুমাত্র বিহারের উপর দিয়ে যাতায়াতকারী ৩৫০টি ট্রেন বাতিল করতে হয়েছে৷ বিহারে বিজেপি-র পার্টি অফিসগুলির নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে৷ বিহারের অন্তত কুড়িটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
কেরল সরকারও জানিয়েছে, সরকারি ও বেসরকারি সম্পত্তিকে রক্ষা করতে গোটা পুলিশবাহিনীকে নামানো হয়েছে৷ ঝাড়খণ্ডেও অগ্নিপথের প্রতিবাদে বনধের কথা মাথায় রেখে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ অন্যদিকে, ঝাড়খণ্ডে নবম এবং একাদশ শ্রেণির যে পরীক্ষা চলছিল, তাও পিছিয়ে দেওয়া হয়েছে৷
দিল্লির গৌতম বুদ্ধ নগরের কাছেও বড় কোনও জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷ সাধারণ মানুষকে আইন ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়েছে৷ দিল্লির কাছে ফরিদাবাদেও রাস্তা অবরোধের চেষ্টা চলছে৷ তা আটকাতে প্রায় ২০০০ পুলিশকর্মীকে আজ রাস্তায় মোতায়েন করা হবে৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ কংগ্রেস কর্মীরা দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবেন৷ তবে বিক্ষোভ, বনধ যাই হোক না কেন, কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার প্রশ্নই নেই৷ বরং যাঁরা অগ্নিপথ প্রকল্পে চাকরির জন্য আবেদন করবে, তাঁরা যে এই ধরনের বিক্ষোভ বা ভাঙচুরে অংশ নেননি, সেই মর্মে তাঁদের থেকে মুচলেকা নেবে সরকার৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…